শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুঃস্বপ্নের প্লে-অফে ঝুলে আছে ইতালির বিশ্বকাপ যাত্রা

দুঃস্বপ্নের প্লে-অফে ঝুলে আছে ইতালির বিশ্বকাপ যাত্রা

দুঃস্বপ্নের প্লে-অফে ঝুলে আছে ইতালির বিশ্বকাপ যাত্রা

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘আই’ গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থেকে গ্রুপের দ্বিতীয় স্থানে ইতালি। এখন বিশ্বকাপ খেলতে প্লে-অফের লড়াইয়ে নামতে হবে তাদের, তবে সেখানে প্রতিপক্ষ এখনো জানানো হয়নি।

সাম্প্রতিক ইতিহাসে প্লে-অফ ইতালির জন্য দুঃস্বপ্ন হয়ে আছে। ২০১৮ বিশ্বকাপের টিকিট পেতে সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। এরপর ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের মাঠে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে লজ্জাজনকভাবে বিদায় নেয় ইতালি।

২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। ইতালির ফুটবল সাংবাদিক জেমস হর্নক্যাসল ‘ইউরো লিগস পডকাস্ট’-এ বলেন, ‘এমন এক বিশ্বকাপে যেখানে আগের চেয়ে বেশি দল থাকবে, সেখান থেকেও ইতালির বাদ পড়ার সম্ভাবনা… প্রথমবার ২০১৭ সালে যাকে ‘বিপর্যয়’ বলা হয়েছিল।এখন আমরা বিপর্যয়ের কোন স্তরে আছি, বলা কঠিন।’