মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুষ্টিয়া এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তোলপাড়

কুষ্টিয়া এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তোলপাড়

কুষ্টিয়া এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তোলপাড়

কুষ্টিয়া এলজিইডিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তোলপাড়, স্ট্যান্ড রিলিজের পরও অফিসে নির্বাহী প্রকৌশলী!

কুষ্টিয়া প্রতিনিধি: মীর রকিবুল ইসলাম

কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধারাবাহিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ করা হলেও, অভিযোগ উঠেছে তিনি এখনও পূর্বের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্মারক নং ৪৬.০২.০০০০.০০১.৯৯.১৮৭.১৮.২৬১৭, তারিখ ৩০ মার্চ ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য ১ এপ্রিল ২০২৬ থেকে স্ট্যান্ড রিলিজ প্রদান করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তিনি এখনও কুষ্টিয়া অফিসে কার্যক্রম পরিচালনা করছেন, যা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি বদলি আদেশটি গোপনে বাতিল করা হয়েছে?

এদিকে, এলজিইডির অভ্যন্তরে আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। কুমারখালী উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও রত্নার বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলা, ঘুষ বাণিজ্য এবং অনিয়মের মাধ্যমে অফিস নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযোগ রয়েছে, সান্দেয়ারা টু পান্টি ও নন্দলালপুর ইউনিয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায়, যারা সঠিকভাবে কাজ সম্পন্ন করেছেন, তারাই বরং হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এক ঠিকাদারি প্রতিষ্ঠান ুমেসার্স এমডি আব্দুস সামাদ খান অভিযোগ করে জানায়, তারা সঠিকভাবে কাজ সম্পন্ন করলেও তাদের বিল আটকে রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৮ মার্চ ২০২৬ তারিখে বিল পরিশোধের জন্য লিখিত আবেদন করা হয়। পরবর্তীতে ১৫ মার্চ ২০২৬ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃ দাঃ) লিখিতভাবে বিল পরিশোধ না করার নির্দেশ দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ডাব্লুবিএম ও এজিং প্রকল্পের রিক্যাস্ট বিল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, এলজিইডির অনিয়মের প্রতিবাদ করা এবং গণমাধ্যমের শরণাপন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।