ডাগআউটে টমাস টুখেলের অভিষেক হয় আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। সেটি ছিল বিশ্বকাপ বাছাইয়ে ইংলিশদের প্রথম ম্যাচ। এরপর গতকাল রোববার (১৬ নভেম্বর) রাতে তারা বাছাইপর্বে শেষ ম্যাচও খেলেছে আলবেনিয়ার বিপক্ষে। সেখানেও একই ব্যবধানে জয় তুলে নিয়ে শতভাগ জয় নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা, গড়েছে এক অন্য রেকর্ড। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডের জালে কোন প্রতিপক্ষই একবারও বল জড়াতে পারেনি
