রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের বিপক্ষে লড়াইকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ

বাংলাদেশের বিপক্ষে লড়াইকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ

বাংলাদেশের বিপক্ষে লড়াইকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ


বাংলাদেশের বিপক্ষে লড়াইকে চাপ হিসেবেই দেখছেন ভারতের কোচ

বাংলাদেশের মাঠে খেলতে সবসময়ই অতিরিক্ত চাপ থাকে—এটিও অস্বীকার করেননি ভারতীয় কোচ। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভারতীয় দলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে বলেও মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে চাপের বিষয়টি উঠে এলে ভারতের কোচ জামিল বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে একটি ইতিবাচক ফলের আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’

আগের লেগে শিলংয়ে দুই দল ০-০ গোলে ড্র করেছিল, সেই ম্যাচেই বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। এরপর মাত্র ছয় ম্যাচেই চার গোল করে আলোচনার কেন্দ্রে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু ভারত কোচ ম্যাচের পরিকল্পনায় একক কোনো নামকে আলাদা করে গুরুত্ব দিতে চান না।

ম্যাচের আগের দিন ভারতীয় কোচ খালিদ জামিলকে সংবাদ সম্মেলনে বারবারই বাংলাদেশের হামজাকে ঘিরে প্রশ্ন শুনতে হয়েছে। এই বিষয়ে ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ ভালো দল, অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। এটা খুব সিরিয়াস গেম।’

এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তারপরও ম্যাচটি ভারত গুরুত্ব সহকারে দেখছে বলে জানান জামিল। তিনি বলেন, ‘এটা প্রীতি ম্যাচ নয়, এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আমরা ম্যাচটি জিততে চাই।’