বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হুইল চেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?

হুইল চেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?

হুইল চেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার?

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে বেশ সরব। সুখ-দুঃখ প্রায় সব ভাগ করে নেন ভক্ত-অনুসারীদের মাঝে। কিন্তু শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিও দেখে রীতিমতো মন ভেঙে যায় তার ভক্তদের। কারণ, স্বাভাবিকভাবে চলতে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে! 

ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির সেই পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছে- তাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওতে পরীমণি পায়ের এই অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, 'ঠ্যাং (পা) এ নজর লেগেছে।'

এরপর তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কী হয়েছে পরীমণির?

নায়িকার ভক্তদের অনুমান, বিষয়টি নিয়ে মজার ছলে ভিডিও প্রকাশ করলেও একটা যন্ত্রণা অনুভব করছেন এই নায়িকা। কেউ কেউ ধারণা করছেন, ভিডিওগুলো হাসপাতাল থেকে ধারণ করা। তবে এই পোস্ট দুটি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করছেন। 

এই চিত্রনায়িকার আসলে কী হয়েছে- তা জানতে পরীমণির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। অতঃপর, সংযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি।