শনিবার, আগস্ট ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

এমডি রফিকুল 
মালেয়শিয়া

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু এবং প্রক্রিয়া সহজীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে দ্রুত, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমাতে এবং আইনগত কিছু বাধা শিথিল করার প্রস্তাব তুলে ধরা হয়েছে।

মাহাদী আমিন আরও জানান, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বিষয়েও আলোচনা হয়েছে। তাদের জন্য একটি বাস্তবসম্মত ও মানবিক সমাধান খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং শ্রমিক প্রেরণে অতিরিক্ত খরচ ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়েও জোর দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া সরকার এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।