রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় মেধাবীদের খোঁজে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

চকরিয়ায় মেধাবীদের খোঁজে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

চকরিয়ায় মেধাবীদের খোঁজে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

মোরশেদ আলম,
চকরিয়া, কক্সবাজার 

চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১৭ নভেম্বর, সোমবার ফাঁসিয়াখালী ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে “মেধাবীদের খোঁজে” বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং।  প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা, তাদের উৎসাহ দেওয়া এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

পরীক্ষা পরিচালনার সার্বিক দিক তদারকি করতে কেন্দ্রগুলো পরিদর্শন করেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা তুলে ধরার আরও সুযোগ পায়।