মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত।

কিশোরগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত।

কিশোরগঞ্জে গণভোট বাস্তবায়নের দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

রবিবার ( ১২ এপ্রিল )  বিকাল ৫টায় শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 
মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন।

এসময় তারা “গণভোটের রায় অমান্য করা চলবে না' জাস্টিস ফর হাদী' বিচার বিভাগ স্বাধীন করতে হবে' এবং 'জুলাই সনদ বাস্তবায়ন চাই' সহ নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্রসমাজ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৯০ সালের আন্দোলনে ছাত্রদের অবদান বারবার প্রমাণিত হয়েছে।

তারা সতর্ক করে বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।

সমাবেশে উপস্থিত ছিলেন
অধ্যাপক মো. রমজান আলী -আমীর বাংলাদেশ জামায়াতে ইসলাম,
অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া সাবেক জেলা আমীর
মো. নাজমুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলাম,
খালিদ হাসান জুম্মন জেলা সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, 
মো. মিজবা উদ্দিন জেলা সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি,
হাফেজ ইকরাম হোসেন,
ফয়সাল প্রিন্স সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি,
মাওলানা আব্দুল কাদির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস)সহ আরও অনেকে।

সমাবেশ থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়। শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।