রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকমুক্ত সমাজ গড়তে কসবা মর্নিং ফুটবল ক্লাবের জমকালো ফাইনাল আয়োজন

মাদকমুক্ত সমাজ গড়তে কসবা মর্নিং ফুটবল ক্লাবের জমকালো ফাইনাল আয়োজন

মাদকমুক্ত সমাজ গড়তে কসবা মর্নিং ফুটবল ক্লাবের জমকালো ফাইনাল আয়োজন

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে কসবা আন্তঃ মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে ২০২৫ সালের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় কসবা পৌর শহরের কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ছিল চোখ ধাঁধানো আয়োজন, দর্শকে ঠাসা গ্যালারি আর খেলার প্রতি উন্মাদনা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব সামিউল ইসলাম, নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ আলী আশরাফ, সাবেক সভাপতি, কসবা পৌর বিএনপি
মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়
মোঃ আশরাফ উজ্জ্বল, সাধারণ সম্পাদক, কসবা উপজেলা সাংবাদিক ফোরাম
মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক, বাদৈর উচ্চ বিদ্যালয়
মোঃ কাজী কেফায়েত উল্লাহ,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

খেলাটি সঞ্চালনা করেন মোঃ এনায়েত উল্লাহ ছোটন।

বিশেষ অতিথির বক্তব্যে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল বলেন, “কসবা যেহেতু বর্ডার-সংলগ্ন এলাকা, ফলে যুবসমাজ নেশার দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকি বেশি। তাই এমন ক্রীড়া আয়োজন শুধু বিনোদন নয়—শরীরচর্চা, মানসিক প্রশান্তি এবং মাদক থেকে দূরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা সাংবাদিক ফোরাম সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে থাকব।