সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল আরাফাত, পথে ট্রাকচাপায় গেল প্রাণ

ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল আরাফাত, পথে ট্রাকচাপায় গেল প্রাণ

ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল আরাফাত, পথে ট্রাকচাপায় গেল প্রাণ

যশোরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াছির আরাফাত শিষ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সকালে বড় ভাইয়ের বাইসাইকেলে সে স্কুলে যাচ্ছিল আরাফাত। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাদের বাইসাইকেলে ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে জানিয়ে ওসি হাসনাত আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।