বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

চাঁদাবাজি মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন নড়াইলে গ্রেফতার

কল্যান রায় জয়ন্ত :

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত আলোচিত চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (৪২) নড়াইল থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা গেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল  সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার ১ নম্বর পলাতক আসামি মঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঈন উদ্দিনসহ অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে ভুক্তভোগীর বাসায় গিয়ে চাঁদার টাকা দাবি করে। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেয়।

এ ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকায় শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।