শনিবার, আগস্ট ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলে নিরাপদ সড়কের দাবিতে সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগ

শ্রীমঙ্গলে নিরাপদ সড়কের দাবিতে সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগ


শ্রীমঙ্গলে নিরাপদ সড়কের দাবিতে সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই, শ্রীমঙ্গল উপজেলা শাখা এর উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৩ এপ্রিল সকালে ১১ ঘটিকার সময় কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তাসংবলিত স্টিকার লাগানো হয়। পাশাপাশি চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি জানান, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ চালকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং নিরাপদ সড়ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টি আই হাসান আল মামুন, পুলিশ পরিদর্শক টি আই নিহার রঞ্জনসহ নিরাপদ সড়ক চাই, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি মোঃ গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইনাম উল্লা খান, কার্যকরী সদস্য আবুল কাশেম, ইয়াসিন আহমেদ শরিফ, মোঃ আলমগীর হোসেন সরদার, মোঃ লুৎফুর রহমান, সাইফুল ইসলাম, তাওফিক আহমেদ প্রমুখ।নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 


ইকবাল হোসেন রিংকু