কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জে প্রতিপক্ষের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে নারী ও শিশুসহ ১০জন আহত হয়েছে ।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে ।
হামলার ঘটনায় কাজল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়, মইশাকান্দি গ্রামের মৃত সরকার মিয়ার ছেলে হেলাল মিয়া,হাবিব মিয়া, রইছ উদ্দিন,রইছ উদ্দিনের ছেলে লিমন মিয়া,মোবারক, হেলাল মিয়ার ছেলে রফিক মিয়া,শফিকুল ইসলাম মধু সোহেল মিয়া,দ্বীন ইসলাম ওরফে দিনু,মতি মিয়ার ছেলে নূরু মিয়া,আবু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম ও রফিক মিয়ার ছেলে মামুন মিয়া। সংঘবদ্ধ হয়ে অজ্ঞাত আরো কয়েকজন মিলে এ প্রকাশ্যে দিবালোকে এ হামলা চালায়।
স্থানীয় লোকজন বলেন, বৃহস্পতিবার বিকেলে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদীর ভাতিজা ও মৃত বাচ্চু মিয়ার ছেলে মিন্টু মিয়াকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে । তার চিৎকার শুনে আত্বীয়-স্বজন ও স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাদের ওপর ও এলোপাতাড়ি হামলা চালায়।এসময় সাজন মিয়া, রিপন মিয়া ও শিশু রিয়া মনিসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী রিতু আক্তার সহ কয়েকজন বলেন, বিকালে স্কুল মাঠে মইশাকান্দি এলাকার কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে বাজারীপাড়া এলাকার লোকজনকে মারধর করছিল। আহত কয়েকজন বাধা দিলে কিছুক্ষণ পর তারা পুনরায় দলবদ্ধ হয়ে এসে হামলা করে শিশুসহ সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হলে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ভর্তি করেন।
উক্ত ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার একটি পুলিশ টিম সদর হাসপাতালে রোগীদের বক্তব্য নেন সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নিয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুইঁয়া জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত নীলগঞ্জ এলাকায় মইশাকান্দি গ্রামের লোকজন পুনরায় হামলায় করার পরিকল্পনা করছে বলে জানান স্থানীয় লোকজন সেই মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে বাদীপক্ষকে।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।
