রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ইকবাল হোসেন রিংকু||মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল ।
মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে। এদিকে তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে। তৌহিদুজ্জামান পাভেল এর আগে জেলার রাজনগর উপজেলার নির্বহী অফিসার ( ইউএনও) হিসেবে ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সদ্য বিদায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি মৌলভীবাজারে প্রায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বহু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।