মীর কাশেম আজাদ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের খানকারডেইল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ -২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে টেকনাফে নুর ফয়েজের বাড়িতে মাদক মজুদের খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। মঙ্গলবার ভোর ৪টায় বাড়িটি ঘিরে ফেলে বিজিবি । এসময় বাড়ির ছাদের গোপন কুঠুরি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার সহ মাদক পাচারচক্রের সদস্য নুর ফয়েজ (৩২) কে আটক করা হয়।
এ ঘটনায় শফিক নামে মাদক কারবারিসহ ১–২ জন পাচারকারী পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে বিজিবির অভিযান চলমান রয়েছে।
আটক নুর ফয়েজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি'র এই কর্মকর্তা।
