সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার করবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ কথা জানান সৌদি যুবরাজ।
বুধবার (১৯ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়।
‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প, আজ অথবা কাল আমরা ঘোষণা করতে পারব যে, আমরা প্রকৃত বিনিয়োগের জন্য সেই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারব।’
