বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

কিশোরগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

উৎসাহ-উদ্দীপনা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জ প্রেসক্লাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩।

আজ সকাল ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নববর্ষের এই আয়োজনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান। তিনি নিজেই উপস্থিত থেকে ক্লাবের সকল সদস্যদের নিয়ে নতুন বছরকে বরণ করে নেন। 
বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে এদিন সকালের নাস্তায় পরিবেশন করা হয় দই,চিড়া,মুড়ি,খৈ, আখের গুড় ও কদমা-বাতাসাসহ দেশীয় ঐতিহ্যের নানা উপকরণ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিম খান উপস্থিত সদস্যদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,"বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই আমাদের ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হয়।

এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও ঘরোয়া পরিবেশে সকালের নাস্তা পর্ব শেষে সকলে একে অপরের সাথে নববর্ষের কুশল বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রেসক্লাবের এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করেন।

 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।