সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৃঙ্খলাকেই মুশফিকের সাফল্যের রহস্য মনে করেন মাহমুদউল্লাহ

শৃঙ্খলাকেই মুশফিকের সাফল্যের রহস্য মনে করেন মাহমুদউল্লাহ

শৃঙ্খলাকেই মুশফিকের সাফল্যের রহস্য মনে করেন মাহমুদউল্লাহ

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বিশেষ এই মাইলফলক অর্জনের দিনে মুশফিককে উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত হয়েছেন মুশফিকের দীর্ঘদিনের সতীর্থ এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিকের শততম টেস্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে টি-স্পোর্টসকে মাহমুদউল্লাহ বলেন, 'বিশেষ মুহূর্ত। এটা অনেক বড় অর্জন তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই টেস্ট ম্যাচটা শুধু একটা টেস্ট নয়...কারণ আমি কাছ থেকে দেখেছি কী পরিমাণ পরিশ্রম সে প্রতিদিন করেছে, অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে। এমন মাইলফলকে পৌঁছাতে পারাটা অসাধারণ ব্যাপার।'


জাতীয় দলের সতীর্থ হওয়ার পাশাপাশি মুশফিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে মাহমুদউল্লাহর। সেই সুবাদে লম্বা সময় কাছ থেকে দেখেছেন একজন আরেকজনকে। ওই অভিজ্ঞতা থেকে মাহমুদউল্লাহ বলেন, শৃঙ্খলাই মুশফিকের এই সাফল্যের মূল রহস্য।