হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফল বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ এপ্রিল সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
সভায় জানানো হয়, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা ভ্যাক্সিন সাবকিউটেনাস পদ্ধতিতে প্রদান করা হবে।
মাগুরা জেলায় এ ক্যাম্পেইনের আওতায় মোট ১ লাখ ১৩৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং জেলার সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি