সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: ফখরুল

সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: ফখরুল

সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা, ৩১ দফায় তা চূড়ান্ত হয়েছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন মানে কেবল সরকার গঠন বা ক্ষমতা পরিবর্তন নয়, এর অর্থ হলো গণতন্ত্রের পথে ফিরে যাওয়া।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
 

তিনি একই সঙ্গে অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল 'মব ভায়োলেন্স'-এর (গণ-সহিংসতা) মাধ্যমে সচেতনভাবে চেষ্টা করছে।
 সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে হতাশা দেখতে পাই। রায় যখন হচ্ছে, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে ভিন্ন দিকে দৃষ্টি নিতে কোনো মহল সচেতনতার সঙ্গে চেষ্টা করছে কি না, সেটি ভেবে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে ভিন্নখাতে নেয়ার জন্য মব ভায়োলেন্সের মাধ্যমে একটি মহল সচেতনভাবে চেষ্টা করছে।’