বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে বিসিবির একাডেমি ভবনে লিঙ্গ সংবেদনশীলতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ থাকা ৫১ জন ক্রিকেটার।
বিসিবির আয়োজিত এই কর্মশালার মূল বিষয়বস্তু ছিল নারী খেলোয়াড়দের সচেতনতা বৃদ্ধি, শ্রদ্ধা এবং একটি নিরাপদ, আরও সহায়ক দল সংস্কৃতি গড়ে তোলা।
