শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে বোরো ধানে বড় ক্ষতি, দিশেহারা কৃষক

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে বোরো ধানে বড় ক্ষতি, দিশেহারা কৃষক

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে বোরো ধানে বড় ক্ষতি, দিশেহারা কৃষক

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ, বরমী ও গাজীপুর ইউনিয়নে আকস্মিক কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে শুরু হওয়া এ ঝড়ে ফসল, ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মাঠের উঠতি বোরো ধান নুইয়ে পড়ার পাশাপাশি শিলার আঘাতে অনেক জায়গায় ধানের শীষ ভেঙে গেছে। ফলে সম্ভাবনাময় ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
স্থানীয় এক কৃষক বলেন, “মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। ঘরের চাল উড়ে গেছে, মাঠের ধানও নষ্ট। এখন পরিবার নিয়ে কী করব বুঝতে পারছি না।”
ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় শত শত গাছ উপড়ে পড়ে। কোথাও বড় গাছ বসতঘরের ওপর পড়ায় টিনের ঘর দুমড়ে-মুচড়ে গেছে। অনেক কাঁচা ও আধাপাকা ঘরের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে বহু পরিবারকে।
ঝড়ের পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগ আরও বাড়ে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রকৃত ক্ষতির ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।” 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি