মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি দুই ঘণ্টার মধ্যে আটক

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি দুই ঘণ্টার মধ্যে আটক

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি দুই ঘণ্টার মধ্যে আটক

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি দুই ঘণ্টার মধ্যে আটক


মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি

 

মাদক ব্যবসায়ী হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ায় শ্বাসরুদ্ধকর অভিযানে ২ ঘণ্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে মাগুরা জেলা ডিবি ও শ্রীপুর থানা পুলিশ প্রশাসন ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে  মাগুরা শ্রীপুর থানা থেকে হ্যানকাপ সহ খোকন নামে এক মাদক মামলার আসামি পলানোয় চানচল্য সৃষ্টি হয়।

আসামি আটক কৃত খোকন বিশ্বাস (২৮) এর বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার দরিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

মাগুরা জেলা শ্রীপুর উপজেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে খোকন নামে এক মাদক ব্যবসায়িকে রাত সাড়ে ৯ টার দিকে আটক করে। আটকের পর পুলিশের অসাবধানতা বসতে হ্যান্ডকাপ সহ আসামি পালিয়ে যায়। আসামির খোঁজে শ্রীপুর এলাকায় চলে সাঁড়াশি অভিযান। স্থানীয়দের সহযোগীতায় ২ ঘন্টা পরে রাত সাড়ে ১১ টার দিকে শ্রীপুর দারিয়াপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আবার আটক করতে সক্ষম হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সত্যতা স্বীকার করে বলেন, শ্রীপুরে ডিবি পুলিশ আসামি পালিয়ে যাওয়ায় এলাকায় চানচল্য সৃষ্টি হয়। তবে শ্বাসরুদ্ধকর অভিযানে ২ ঘণ্টার মধ্যে আবার আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে এখন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।