মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক 'জিয়া খাল' পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক 'জিয়া খাল' পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঐতিহাসিক 'জিয়া খাল' পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি সরেজমিনে খালটি ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের সার্বিক উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন। জানা গেছে, আসন্ন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জানান, ‘জিয়া খাল’ এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। খালের পরিবেশ রক্ষা, পানি প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধি করে এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। এতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। 

কল্যান রায় জয়ন্ত