নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের নেতৃত্বে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের গোডাউন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মজুদের অভিযোগে ৭ জনকে আটক করা হয় এবং ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার চেষ্টা রোধে অভিযান অব্যাহত থাকবে।