শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবি’র বিশেষ অভিযানে সীমান্তে চোরাচালান দমনে ব্যাপক সাফল্য

বিজিবি’র বিশেষ অভিযানে সীমান্তে চোরাচালান দমনে ব্যাপক সাফল্য

বিজিবি’র বিশেষ অভিযানে সীমান্তে চোরাচালান দমনে ব্যাপক সাফল্য

সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান দমন এবং ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর।
প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত এলাকায় ০২টি সেক্টরের অধীনে ০৭টি ইউনিট এবং ১১৬টি বর্ডার আউট পোস্ট (বিওপি)-এর মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
 

সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্ভাব্য পশু চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
বিশেষ অভিযানের চিত্র// বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ১৩টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া ২২টি তেল পাম্পে নিয়মিত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

এ পর্যন্ত সীমান্ত এলাকায় সম্ভাব্য চোরাচালান রোধে ২,৬৮১টি টহল, ৯৮৪টি চেকপোস্ট এবং ৯৭৬টি জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ৪৩টি টাস্কফোর্স অভিযানে ৩ জনকে কারাদণ্ড ও ৬২,৭০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে ৬৭টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
চোরাচালান ও মাদকবিরোধী সাফল্য// চলতি ২০২৬ সালে বিজিবি ৯৬ জন আসামিসহ প্রায় ৬২ কোটি ৬৫ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। এর মধ্যে স্বর্ণ, হিরা, রৌপ্য ও অস্ত্র-গুলি উল্লেখযোগ্য।
 

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে প্রায় ২২ কোটি ৯০ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে, যার মধ্যে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে।
বিজিবির অবস্থান// বিজিবি মহাপরিচালকের ঘোষিত ভিশন “সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে বাহিনীর সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। 

আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি