মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাগুরায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 

অভিযানে উপস্থিত ছিলেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের ভাইস চেয়ারম্যান আহমেদ আলী,  রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্য সদস্যরা।
 

এ সময় শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, সরকারের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মাগুরা পৌরসভার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

তিনি আরও বলেন, সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে বাড়ির আশপাশের ড্রেন নিয়মিত পরিষ্কার রাখতে হবে। অন্যথায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়বে। এছাড়া নিয়মিত ডাস্টবিন পরিষ্কার রাখা এবং ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
 

তিনি বলেন, “পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেরা পরিষ্কার থাকব এবং অন্যদেরও পরিষ্কার থাকতে উদ্বুদ্ধ করব। তাহলেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর দেশ।”
অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি