মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৮ এপ্রিল ২০২৬ তারিখে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন, মাগুরার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচি (১৮–২২ এপ্রিল ২০২৬) এর উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মোঃ ওবায়দুর রহমান, চেয়ারপার্সন, এমএমই ফাউন্ডেশন ও সচিব, শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাশন ডিজাইন খাতে দক্ষ জনশক্তি তৈরি ও তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ফ্যাশন ডিজাইন, পোশাক নকশা ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে। 


মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি