রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গলাচিপায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গলাচিপায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গলাচিপা উপজেলা- বন্যাতলী সড়কে বউ বাজার নামক স্থানে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান মৃধার ছেলে মোঃ আসাদ উজ্জামান। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল জলিল রেজা জানান, সকালে আমরা মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় সড়কের ওপর বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বুকে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। 
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. তোফায়েল জানান, সকাল ৭টা ৩২ মিনিটে খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে।
গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো জিল্লুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে।

বার্তা প্রেরক 
রাকিবুল হাসান 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি