মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় পৃথক অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মাগুরায় পৃথক অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার


মাগুরায় নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা) দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে মোট ৬০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মাগুরার মহম্মদপুর থানাধীন রাজপাট এলাকার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন পাকা সড়ক থেকে মোঃ আল আমীন মীর (২৮) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার গাংনী পাটোখালী এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ হাসান আলী মীর ও মাতা হাসিনা বেগম।
এসআই মোঃ শওকতের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
 

এদিকে একই দিন বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) মেহেদী হাসানের নেতৃত্বে আরেকটি ডিবি টিম মাগুরা সদর থানার ছয়চার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করে। তারা হলেন—মোঃ হৃদয় হোসেন (২৭), পিতা মোঃ আকরাম হোসেন ও মাতা মোছাঃ তাসলিমা খাতুন এবং মোঃ কামরুল মোল্যা (৪০), পিতা মৃত ছরোয়ার মোল্যা ও মাতা মোছাঃ জামেলা খাতুন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী রাসেল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি