মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ব্যাপক উৎসব ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আরএসএম হাসানুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার স্বনামধন্য চিকিৎসক ও ক্রীড়াবিদরা।
 

ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ ও মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। টসে জিতে প্রথমে ব্যাটিং করে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করেন।
জবাবে ফারজানা ক্লিনিক দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ১১ ওভার ৩ বলেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে রাকিব সর্বোচ্চ ৫৮ রান করেন। ফলে ৪ উইকেটের জয় পেয়ে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবি কোর্সপ্রাপ্ত ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু এবং স্কোরারের দায়িত্বে ছিলেন কৌশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।
উক্ত আয়োজনে জেলার চিকিৎসক, সহকারী চিকিৎসক ও অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শকের উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি