রবিবার(১৯শে এপ্রিল) সেবার ব্রতে চাকরি”এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পরীক্ষায় প্রার্থীদের চারটি ধাপে শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়। ধাপগুলো হলো—২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্প। কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার পুলিশ সুপার (এমআরটি) ডা. কানিজ হোসেন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস) ফাতেমা-তুজ-জোহরা, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রুহুল আমিন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান।
নিয়োগ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন পুলিশ হাসপাতাল, সাতক্ষীরার মেডিকেল অফিসার ডা. মোঃ আবু হোসেন এবং সিভিল সার্জন অফিস, সাতক্ষীরার মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. ইসমত জাহান সুমনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সুষ্ঠু, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থীদের বাছাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি