বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০৫ পিস ইয়াবাসহ ডিবির জালে কাঞ্চন শেখ—মাগুরায় মাদকবিরোধী অভিযানে সাফল্য।

১০৫ পিস ইয়াবাসহ ডিবির জালে কাঞ্চন শেখ—মাগুরায় মাদকবিরোধী অভিযানে সাফল্য।

১০৫ পিস ইয়াবাসহ ডিবির জালে কাঞ্চন শেখ—মাগুরায় মাদকবিরোধী অভিযানে সাফল্য।

মাগুরায় মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মোঃ কাঞ্চন শেখ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, মাগুরায় যোগদানের পরপরই নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় রবিবার (১৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৫টার দিকে মাগুরা সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 

এসআই (নিঃ) মোঃ শওকতের নেতৃত্বে একটি ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার হাসপাতাল পাড়া ম্যাটারনিটি হাসপাতালের পেছনে, তোফাজ্জেল বিশ্বাসের সিটিগোল্ড গহনার দোকানের সামনে পাকা রাস্তা থেকে কাঞ্চন শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 

গ্রেফতারকৃত কাঞ্চন শেখ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মকগুল শেখ এবং মাতা লাইলি বেগম।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী রাসেল হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
মাগুরা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি