বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি:

দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন।

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউজে পৌঁছালে তাকে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানান। সফরের শুরুতেই তিনি বগুড়া আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
পরে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন এবং এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এরপর তিনি বগুড়া পৌরসভা চত্বরে এসে বহুল প্রতীক্ষিত সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নবগঠিত এই সিটি করপোরেশনকে ঘিরে বগুড়াবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের আশা, এর মাধ্যমে নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে