সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, ডলারের দিকে ঝুঁকছে বিনিয়োগ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডলারের বিনিময় হার।স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮০ ডলার ৯০ সেন্ট, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৭ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুনে সরবরাহের চুক্তিতে সোনার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮১২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছেবাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তা বন্ধের ঘোষণার ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।

সাধারণত মূল্যস্ফীতি বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ার কথা। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের বদলে ডলারকে বেশি প্রাধান্য দিচ্ছেন।