রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমি কিন্তু সবার সঙ্গে হাত মেলাই না : রুনা লায়লা?

আমি কিন্তু সবার সঙ্গে হাত মেলাই না : রুনা লায়লা?

আমি কিন্তু সবার সঙ্গে হাত মেলাই না : রুনা লায়লা?


উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ ছিল গান, স্মৃতি আর আবেগে ভরপুর। তবে অনুষ্ঠানের শেষদিকে তার একটি রসিক মন্তব্য মুহূর্তেই হাসির রোল ফেলে দেয় পুরো মিলনায়তনে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় রুনা লায়লার বহুল প্রতীক্ষিত একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা, নির্মাতা ও চিত্রকর আফজাল হোসেন।

অনুষ্ঠানের শেষদিকে আফজাল হোসেনকে মঞ্চে ডেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুনা লায়লা। তিনি বলেন, ‘আপনি আপনার ব্যস্ততার মাঝেও সময় করে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।

এরপর আফজাল হোসেনের সঙ্গে করমর্দন করে রসিকতার ছলে বলেন, ‘আমি কিন্তু সবার সঙ্গে হাত মেলাই না। কারণটা জেনে নেন-আংটিগুলো আছে না, এগুলো যদি হুট করে কেউ নিয়ে নেয়!’

রুনা লায়লার এমন মন্তব্যে পুরো মিলনায়তন হাসিতে ফেটে পড়ে। এরপর তিনি আরও যোগ করেন, ‘কিন্তু উনি (আফজাল হোসেন) তো নিরাপদ।’ তার এই স্বতঃস্ফূর্ত রসবোধ দর্শকদেরও দারুণভাবে আনন্দ দেয়।

রুনা লায়লার হাতে থাকা হীরার আংটির সংগ্রহ নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। জানা যায়, মাত্র ১৫ বছর বয়সে করাচিতে মা আমিনা লায়লার কাছ থেকে পাওয়া একটি ডায়মন্ডের আংটি দিয়েই তার সংগ্রহের শুরু। পরে সংগীতজীবনের বিভিন্ন সময়ে নিজের পছন্দে আরও অনেক হীরার আংটি সংগ্রহ করেন তিনি। মঞ্চে তার পরিবেশনার পাশাপাশি হাতে থাকা বাহারি আংটিগুলোও বরাবরই দর্শকের নজর কেড়েছে।

রুনা লায়লার কথার পর স্মৃতিচারণ করেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের জীবনের বিস্ময়গুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু কিছু মানুষ আছেন, যারা আজও বিস্ময় হয়েই রয়ে গেছেন।’

বাংলাদেশ টেলিভিশনের শুরুর দিনের একটি স্মৃতি তুলে ধরে আফজাল হোসেন বলেন, অভিনয়ের শুরুতে একদিন স্টুডিও থেকে বের হওয়ার সময় দূর থেকে প্রথমবার রুনা লায়লাকে দেখেছিলেন তিনি। সেই মুহূর্তের অনুভূতি আজও তার মনে গেঁথে আছে