শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি সর্বদা জনকল্যাণমূলক কর্মকান্ডে বিশ্বাসী :আহম্মদ সোহেল মঞ্জুর

বিএনপি সর্বদা জনকল্যাণমূলক কর্মকান্ডে বিশ্বাসী :আহম্মদ সোহেল মঞ্জুর

বিএনপি সর্বদা জনকল্যাণমূলক কর্মকান্ডে বিশ্বাসী :আহম্মদ সোহেল মঞ্জুর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন প্রধান অতিথি থেকে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকালে জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে দিনব্যাপী শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে উক্ত বিদ্যালয়ের ফ্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, নেছারাবাদ উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, “বিএনপি সর্বদা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, আর চোখ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সেই চিন্তা থেকেই গত এক মাস ধরে পিরোজপুর–২ আসনের বিভিন্ন বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করছি।”

তিনি জানান, গত এক মাসে তিনটি উপজেলার নয়টি স্কুলে চক্ষু শিবির পরিচালনা করা হয়েছে। সেখানে তিন সহস্রাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৫০ জনকে চশমা, এবং ৭৫০ জন শিক্ষার্থীকে চোখের ড্রপ সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে।

মোঃশাহিন ফকির
পিরোজপুর