বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আব্দুল আলিম সরকারকে দেখতে চায় পৌরবাসী

কালাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আব্দুল আলিম সরকারকে দেখতে চায় পৌরবাসী

কালাই পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আব্দুল আলিম সরকারকে দেখতে চায় পৌরবাসী

আসন্ন কালাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় রাজনৈতিক আলোচনা ও জনমত ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে পৌরবাসীর একটি বড় অংশ কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল আলিম সরকারকে মেয়র পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার মাধ্যমে ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে অনেকেই তাকে সম্ভাব্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।
পৌর এলাকার  বাসিন্দা মো:নাজিমুদ্দিন  জানান, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। সেই জায়গা থেকে আব্দুল আলিম সরকার একজন যোগ্য ব্যক্তি।”
 

তবে এখনো দলীয়ভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে এবং রাজনৈতিক অঙ্গনও হয়ে উঠছে আরও সক্রিয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। তবে মাঠ পর্যায়ের জনমত প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন। 

মো:সুমন মন্ডল,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি