বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সুজানগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সুজানগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

সুজানগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী হামের সংক্রমণ রোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে পাবনার সুজানগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াসিম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাকিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী রোগ। এসব রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। তিনি প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং অভিভাবকদের নিজ দায়িত্বে সন্তানদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমেই হাম-রুবেলা নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াসিম খান জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সুজানগর উপজেলায় এ টিকাদান কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলায় প্রায় ৩০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাকেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে এবং সকল শিশুকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি