নীতিমালা লঙ্ঘন করে ডাক্তার পদবী ব্যবহার ও ভুয়া সাইনবোর্ডের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করার অপরাধে বরগুনা শহরে চার পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে দুইজনকে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরীয়ত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
এর আগে সন্ধ্যায় বরগুনা শহরের বিভিন্ন স্থানে সামারি ট্রায়ালের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: জহিরুল ইসলাম সৌরভ, সুজন চন্দ্র লস্কর, বিধান রঞ্জন সরকার ও দিলীপ কুমার দাস।
