রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আটক হওয়া একটি ইরান-পতাকাবাহী কার্গো জাহাজকে ‘চীনের উপহার’ বলে যে দাবি করেছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত এবং এ ধরনের অভিযোগ পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে। 


গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে নৌ-অবরোধ জোরদার করেছে। ইরানি বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালি–তে নৌ চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানও এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল সীমিত করেছে এবং একাধিক বাণিজ্যিক জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।