রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি ‘অর্থহীন’: হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল সশস্ত্র গোষ্ঠীটি।  এদিকে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় দু’জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। 

যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমলেও দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে মাঝে মধ্যেই হামলা-পাল্টা হামলা চলছে। সেখানে ইসরাইল নিজেদের ঘোষিত একটি ‘বাফার জোনে’ সেনা মোতায়েন রেখেছে।

এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর সংসদ সদস্য আলি ফাইয়াদ বলেন, ‘ইসরাইল ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মতো শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে—এ অবস্থায় যুদ্ধবিরতি কার্যত অর্থহীন।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণের গ্রাম ও শহর ধ্বংসের ঘটনাও এই বাস্তবতাকে স্পষ্ট করে।’ 

আলি ফাইয়াদ বলেন,  ‘ইসরাইলের প্রতিটি হামলাই প্রতিরোধ বাহিনীকে সমানুপাতে জবাব দেওয়ার অধিকার দেয়।’

উল্লেখ্য, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক পক্ষ নয় এবং লেবানন সরকারের ইসরাইলের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টিতেও তারা তীব্র আপত্তি জানিয়েছে।