বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অঃদাঃ) মোঃ জাহিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান।
জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।