বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুপ্তদের ঠিকানা এ বাংলায় হবে না” — রবিউল ইসলাম নয়ন

গুপ্তদের ঠিকানা এ বাংলায় হবে না” — রবিউল ইসলাম নয়ন

গুপ্তদের ঠিকানা এ বাংলায় হবে না” — রবিউল ইসলাম নয়ন

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, “গুপ্তদের ঠিকানা এ বাংলায় হবে না।” তিনি আরও দাবি করেন, “জামায়াত-শিবির একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। যুবদল মাঠে নামলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।”
 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মাগুরার শালিখা উপজেলার কাঠালবাড়িয়া ভিটারপাড়ায় আয়োজিত শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ষোলকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, “সন্ত্রাসীরা যখন লাগামছাড়া হয়ে ওঠে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জামায়াত-শিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাধারণ মানুষের ক্ষতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ দখলের অপচেষ্টা চালাচ্ছে।”
 

তিনি আরও অভিযোগ করেন, “১৯৭১ সালে রাজাকারদের মাধ্যমে যেভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হয়েছিল, এখনো তেমন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সময়ে কিছু সুযোগ পেয়ে জামায়াত নিজেদের শক্তিশালী ভাবছে।”
রবিউল ইসলাম নয়ন বলেন, “ছাত্রদল আংশিকভাবে এসব প্রতিহত করছে। তবে যুবদল রাজপথে নামলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজন, স্থানীয় দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা  জেলা সংবাদদাতা