বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বগুড়া শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বগুড়া শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল, কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এনামুল হক, কনসালট্যান্ট (সার্জারি) ডা. বেলাল উদ্দিন, কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল রানা, আরএমও ডা. আবিদা সুলতানা, সহকারী প্রধান মো. সাইফুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

শাকিল রানা 
বগুড়া জেলা প্রতিনিধি