শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় বিজিবি’র বিশেষ অভিযান: বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

উখিয়ায় বিজিবি’র বিশেষ অভিযান: বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

উখিয়ায় বিজিবি’র বিশেষ অভিযান: বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ২৫ এপ্রিল (শনিবার) রাতে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ এর কাছে বাহারপাড়া নামক স্থানে অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল সন্ত্রাসী তাদের সাথে থাকা অস্ত্র ও গোলাবারুদ ফেলে দ্রুত গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ২৮২ রাউন্ড গোলাবারুদ এবং ০১টি দেশীয় বড় দা উদ্ধার করে।
 

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।" 
তিনি আরও যোগ করেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৬৪ বিজিবি প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্তে চোরাচালান ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

 

মো গিয়াসউদ্দিন উখিয়া