শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩), জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প, জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় জরিমানা করা হয়।

এর মধ্যে ৪১ ধারায় এমদাদুল হক সরকারকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৪২ ধারায় মো. ইমরান হাসানকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বাজার সিন্ডিকেট ভাঙা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে এসআরবি নিয়মিতভাবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।'

তিনি আরও বলেন, 'অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

গাইবান্ধা প্রতিনিধি