শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড, নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে গাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মণির সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি নয়নপুর বাজারের ফুটওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ডিবিএল কারখানার ২ নম্বর গেট ও অটো স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনের সড়ক দিয়ে পুনরায় নয়নপুর বাজারে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের জনগণের অধিকার আদায়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মণি বলেন, “দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি