যুক্তরাজ্য কার্ডিফ বিএনপি নেতা, সিলেট মহানগরের ৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আলহাজ্ব আশরাফ হোসেনের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বেজা বিএনপির উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী ইব্রাহীম, ইমন আহমদ, যুগ্ম আহ্বায়ক সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল; দিলোয়ার হোসেন সায়েম, যুগ্ম আহ্বায়ক সিলেট সদর উপজেলা ছাত্রদল; রিপন আহমেদ, সাবেক আহ্বায়ক সিলেট মহানগর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল; অ্যাডভোকেট মো. আব্দুর রাব্বি শেখ, অর্থ বিষয়ক সম্পাদক; মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিজন আহমদ; নাদিম আহমদ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল; নাসির আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা; সায়মন; আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র সিলেট মহানগরের দপ্তর সম্পাদক আরমান তালুকদার; ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদ; আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন রিপনসহ অংকন, হাবিব, ফরিদ, জুয়েল, আজাদ, হাফিজ প্রমুখ।
ছাতক প্রতিনিধি