শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 রাঙামাটিতে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর সার্বিক সহযোগিতায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর পৃষ্ঠপোষকতায় পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।আয়োজকরা জানান, ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষার প্রথম ধাপে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলার মোট ৪০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর, বরিশাল, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার উল্লেখযোগ্য।রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ৪র্থ থেকে ৮ম শ্রেণি এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ৬৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাপা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম। হল সুপারের দায়িত্ব পালন করেন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান উদ্দীন এবং সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ আব্দুল আলী একাডেমির সিনিয়র শিক্ষক মো. আলমগীর।পরীক্ষা চলাকালে কেন্দ্রে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙামাটি জেলা দায়রা শাখার সদস্যবৃন্দ এবং সদরসহ বিভিন্ন শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন।কেন্দ্র প্রধান রনতোষ মল্লিক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।কেন্দ্র সচিব মো. ইব্রাহিম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ।হল সুপার মো. হাসান উদ্দীন বলেন, পরীক্ষার্থীদের শৃঙ্খলা ও উপস্থিতি ছিল ভালো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়েছে। এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে।পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার প্রশ্নগুলো আমাদের শ্রেণির উপযোগী ছিল। বৃত্তি পাওয়ার আশা নিয়ে পরীক্ষা দিয়েছি। ভালো ফল করতে পারলে ভবিষ্যতে পড়াশোনার জন্য এটি আমাকে আরও উৎসাহ দেবে।আরেক পরীক্ষার্থী বলেন, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে ভালো লাগছে। এখানে শুধু ভালো ফল করার জন্য নয়, অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের মেধা যাচাই করার সুযোগও হয়েছে।পরীক্ষার্থীর এক অভিভাবক মো. বদরুল বলেন, সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য বৃত্তি পরীক্ষা খুবই প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও ভালো ফলাফলের প্রতি আগ্রহী করে তোলে। আয়োজকদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।অপর এক অভিভাবক শাহানা বেগম বলেন, শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছে। শুধু বৃত্তি পাওয়া নয়, একটি বড় পরিসরের পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতাও শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যেই প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

 

মোঃ কামরুল ইসলাম

রাঙামাটি জেলা প্রতিনিধি: